সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক

পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির গরীব অসহায় শিশু শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলার সকল দপ্তর প্রধান, থানা পুলিশ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি ও সাংবাদিকের সঙ্গে মতবিনিময় সভা শেষে শীতবস্ত্র বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক আল-মামুন মিয়া।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদের সভাপতিত্বে মতবিনিময় ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিক, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিয়ামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ডা. সুজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আজাদ আলী ও সম্পাদক সজল কুমার দাস সহ অনেকেই।
অবশেষে উপজেলার বিভিন্ন এতিমখানা ও কওমি মাদ্রাসার শতাধিক শিশু শিক্ষার্থীদের শীত নিবারণের জন্য শীতের কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক মহোদয় সহ অতিথিরা।


প্রকাশিত: December 9, 2025 | সময়: 1:51 am | সুমন শেখ