খেতুর ধামে তীর্থ উৎসবে ভক্তদের পাশে বিএনপি নেতা সুলতানুল

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী গোরাঙ্গবাড়ীতে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী শ্রীশ্রী ঠাকুর নরোত্তম দাসের তিরোভাব তিথি মহোৎসবে আগত ভক্ত ও পুণ্যার্থীদের সেবায় নানা উদ্যোগ নিয়েছেন বিএনপি নেতা ও জিয়া ফাউন্ডেশনের আজীবন সদস্য অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক।
নিজ উদ্যোগে উৎসবে আগত ভক্তদের জন্য আর্থিক অনুদান, বিনামূল্যে খাবার, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি বিতরণের পাশাপাশি চিকিৎসাসেবা, অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তাকর্মী ও গণমাধ্যমকর্মীদের জন্যও প্রয়োজনীয় ব্যব¯’া করেছেন তিনি।
শুক্রবার ৩০ অক্টোবর দুপুরে তীর্থ¯’ানের বিভিন্ন প্যান্ডেলে গিয়ে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের পক্ষ থেকে আর্থিক অনুদান তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম হীরক।
এ সময় তিনি উৎসবে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেকের শুভে”ছা বার্তা পৌঁছে দেন।
সাইফুল ইসলাম হীরক বলেন, শারীরিক অসু¯’তার কারণে অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক এবার উৎসবে উপ¯ি’ত হতে পারেননি। তবে তিনি ভক্তদের কথা ভুলে যাননি। এলাকার একজন দানশীল ও মানবিক মানুষ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করে আসছেন। মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে তাঁর সহযোগিতা অব্যাহত রয়েছে। প্রতিবারের মতো এবারও উৎসবে আগত ভক্তদের সহযোগিতায় তিনি আর্থিক অনুদান ও খাবারের ব্যব¯’া করেছেন।
তিনি আরও বলেন, উৎসবে বিদ্যুৎ সরবরাহে কিছুটা সমস্যা হ”েছ বলে জানতে পেরেছি। ভক্তদের নির্বিঘ্নে উৎসব পালনের স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিরব”িছন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অনুরোধ জানা”িছ।
এদিকে, সুলতানুল ইসলাম তারেকের বাসার সামনে উৎসবে আগত ভক্তদের জন্য বিনামূল্যে খাবার, খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়। পাশাপাশি অসুস্থ’ ভক্তদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা দিতে চিকিৎসকের ব্যব¯’া এবং জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যদের বসার সুব্যব¯’ার পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে সহযোগিতা, আপ্যায়ন ও বিশ্রামের ব্যব¯’াও করা হয়েছে। এছাড়াও নারীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পোশাক পরিবর্তনের জন্য আলাদা একটি রুম তৈরী করেছেন।
উৎসবে আগত কয়েকজন ভক্ত এ উদ্যোগের প্রশংসা করে বলেন, অ্যাডভোকেট সুলতানুল ইসলাম তারেক সব সময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ান। আগামী দিনেও তিনি যেন এভাবে মানুষের সেবা করে যেতে পারেন, সে প্রত্যাশা তাঁদের। একই সঙ্গে বৃহত্তর পরিসরে জনসেবার সুযোগ পেলে তিনি আরও বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তাঁরা।


প্রকাশিত: October 31, 2026 | সময়: 7:09 am | সুমন শেখ