সর্বশেষ সংবাদ :

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩

সানশাইন ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজনের প্রাণ গেছে।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনায় আরও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন জানিয়েছেন। তিনি বলেন, ঢাকা থেকে কুড়িগ্রামগামী খান পরিবহনের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
পরে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. কানিজ সাদিয়া জানান, দুর্ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।


প্রকাশিত: October 29, 2026 | সময়: 4:55 am | সুমন শেখ