সর্বশেষ সংবাদ :

ছাত্রদল নেতা হত্যার বিচার দাবিতে ইবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় ছাত্রদল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।

এসময় শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম আহবায়ক আহসান হাবীব, সদস্য সাব্বির হোসেন, রাফিজ আহমেদ, নুর উদ্দিন, কর্মী উল্লাস, আবু সাইদ রনি, স্বাক্ষর, তৌহিদ, আলামিন সহ শতাধিক নেতাকর্মী।

 

শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহম্মেদ বলেন, গতকাল সন্ধ্যার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জুবায়েদ যখন টিউশনি করাতে যাচ্ছিল তখন একটি মহল তাকে নৃশংস ভাবে হত্যা করে। ইতোমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। এছাড়াও আরো দুইজন খুনি সেখানে ছিল সিসিটিভি ফুটেজে দেখা গেছে এখনো তাদের গ্রেফতার করা হয়নি। আমরা আশাকরি তাদেরকে দ্রুত গ্রেফতার করা হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যার তিন মাস পেরিয়ে এখনো কোনো খুনি গ্রেফতার হয়নি। আমরা চাই অতি দ্রুতই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।

ওয়াসিফ /শামি


প্রকাশিত: October 20, 2025 | সময়: 5:55 pm | Daily Sunshine

আরও খবর