সর্বশেষ সংবাদ :

যুবদলের সৈনিকেরা ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকবে: নাটোরে হুইপ দুলু

নলডাঙ্গা প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যুবদলের সৈনিকেরা দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে থাকবে।
মঙ্গলবার বিকেলে নাটোরের ভবানীগঞ্জ মোড়ে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, হুইপ দুলু। তিনি আরো বলেন, দেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছেন। ভালো কাজ করলে আবারো ভোট দিবেন, ইনশাআল্লাহ।
নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।


প্রকাশিত: October 29, 2026 | সময়: 4:46 am | সুমন শেখ