সর্বশেষ সংবাদ :

ধনবাড়ীতে বেড়েছে প্রাথমিক বিদ্যালয়ে চুরি

হাফিজুর রহমান, টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়ীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেড়েছে চুরির ঘটনা। এতে শংষ্কিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাক সহ এলাকাবাসী।
ধনবাড়ী উপজেলায় প্রায় প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে চুরি সংঘঠিত হয়েছে। চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও চুরি যাওয়া কোন মালামাল উদ্ধার বা চোর চক্রকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ বলে জানিয়েছেন চুরি যাওয়া শিক্ষা প্রতিষ্ঠিানের শিক্ষকরা।
সম্প্রতি উপজেলার বীরতারার বাজিতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে ভিতরে প্রবেশ করে প্রজেক্টর ও বক্স চুরি করে নিয়ে যায় চোর চক্র। তার পরপরই দরিচন্দ্রবাড়ী দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়, মুশুদ্দি ডা. আনোয়ার শামছুন্নাহার সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে ধারা বাহিক ভাবে চুরির ঘটনা ঘাটাচ্ছে চোর চক্র। গত মঙ্গলবার রাতে ধনবাড়ী পৌরসভার আমনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা কেটে আলমিরার তালা ভেঙ্গে চুরির চেষ্ঠা চালায় চোরচক্র।
এ ঘটনায় ধনবাড়ী থানায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন থানায় লিখিত অভিযোগ দিলেও চোরচক্রকে পুলিশ এখনো খুঁজে বের করতে পারেনি পুলিশ। এমন ঘটনায় খুবই শংষ্কিত বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাক সহ এলাকাবাসী। তবে এসকল চুরির ঘটনায় যদি দ্রুত পুলিশ চোর চক্রকে গ্রেপ্তার না করতে পারে তাহলে বিদ্যালয়ে চুরির ঘটনা বাড়তে পারে সেই সাথে শিক্ষাক্ষেত্রে একটি নেতিবাচক প্রভাব পড়বে বলে দাবী শিক্ষকদের।
এছাড়া বুধবার ও বৃহস্পতিবার রাতে ধনবাড়ী পৌরসভার চাতুটিয়া এলাকার দুইটি মসজিদে আইপিএসের ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে।
আমনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরুন্নাহার, সীমা আক্তার ও মেরিনা খাতুন জানান, সকাল বেলায় স্কুলে এসে দেখি অফিস কক্ষের তালা কাটা। ভিতরে প্রবেশ করে দেখি আলমিরার তালা ভাঙ্গা ও সকল জিনিস পত্র এলোমেলো করা। তবে কোন জিনিস চুরি হয়নি। জিনিসপত্র নষ্ট করেছে। মাঝে মধ্যেই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটে যাচ্ছে। এই ঘটনা গুলো নিয়ে থানায় অভিযোগ হচ্ছে পুলিশ কোন চোর চক্র কে গ্রেপ্তার করতে পারছে না। যদি এভাবে নিয়মিত ভাবে চুরির ঘটনা ঘটে বিদ্যালয়ে পড়ালেখার উপরে প্রভাব পড়বে। দ্রুত চোরচক্র কে আইনের আওতায় আনতে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের জোর হস্তক্ষেপ করছি।
আমনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাক শাহিনা খাতুন সহ আরো অনেকে জানান, মাঝে মধ্যেই শুনতাম বিভিন্ন স্কুলে চুরির ঘটনা ঘটতেছে। এখন দেখি বাড়ীর সামনের স্কুলে চুর তালা কেটে ভিতরে ঢুকেছিলো চুরির উদ্দ্যেশে। চুরি রোধে বিদ্যালয়ে নৈশ্য প্রহরী নিয়োগ দেওয়া দরকার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন বলেন, সকাল বেলায় স্কুলে এসে এমন ঘটনা দেখে বিদ্যালয়ের সভাপতি সহ এলাকাবাসী কে অবগ করে ধনবাড়ী থানায় গত বুধবার লিখিত অভিযোগ দায়ের করেছি। এখনোও পুলিশ চোর চক্র কে সনাক্ত করতে পারেনি। আমরা চাই দ্রুত পুলিশ অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনবে।
বাজিতপুর দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিনা খানম বলেন, ২০২৫ সালের ১ লা জুলাই বিদ্যালয়ে দরজার তালা কেটে ভিরের প্রজেক্টর চুরি হয়। থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর আজও চোরচক্র গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ। আমি চাই যে সকল বিদ্যালয়ের চুরির ঘটনায় থানায় অভিযোগ হয়েছে , সেই ঘটনায় চোর চক্রকে দ্রুত গ্রেপ্তার করা হোক।
ধনবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন জানান, আমনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্ঠা ঘটনায় আমাকে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়নি এবিষয়ে আমি অবগত নই। তবে ধনবাড়ী উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে মধ্যেই চুরির ঘটনায় থানায় অভিযোগ হলেও পুলিশ প্রশাসন চোরচক্র কে সনাক্ত করতে পারছে না এটি অত্যন্ত দুঃখজনক। দ্রুত প্রশাসন চোরচক্র কে খুঁজে আইনের আওতায় নিয়ে আসার দরকার।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, আমনগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়নি, তবে চুরি করার চেষ্টা করেছিলো। সে বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেন লিখিত অভিযোগ দিয়েছেন তদন্ত চলছে। ইতি পূর্বে যে বিভিন্ন বিদ্যালয়ে চুরির ঘটনায় অভিযোগ দিয়েছে সে ঘটনায় এখানো কাউকে সনাক্ত করতে পারিনাই।


প্রকাশিত: October 19, 2026 | সময়: 4:30 am | সুমন শেখ

আরও খবর