সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে বিএমডিএ’র ৫ হাজার চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় অংশীদারিত্বের ভিত্তিতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) সামাজিক বনায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় লক্ষীপুর পাতান মার্চেন্টের বাথান সংলগ্ন সড়কে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। বিএমডিএ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আলম আব্দুল মান্নানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জিল¬ুর রহমান। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, সিনিয়র সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আসাদুল¬াহ আহমদ, বিএনপি নেতা ও রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আশরাফুল হক, স্থানীয় বাসিন্দা আফজাল হোসেন।
উলে¬খ্য, এই কর্মসূচির আওতায় রহনপুর ইউনিয়নের স্বরস্বতীপুর হতে লক্ষ্মীপুর পর্যন্ত এবং জনতা স্কুল মোড় হতে হুক্কাপুর পর্যন্ত রাস্তার দু’ধারে বনজ, ফলদ ও ওষধি প্রজাতির মোট ৫,০০০টি চারা রোপণ করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএমডিএ এই উদ্যোগ বাস্তবায়ন করছে।


প্রকাশিত: October 14, 2026 | সময়: 5:36 am | সুমন শেখ