সর্বশেষ সংবাদ :

নবাবগঞ্জ সরকারি কলেজে ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য সচেতনতা ডকুমেন্টরি প্রদর্শন ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: নবাবগঞ্জ সরকারি কলেজে ডেঙ্গু বিষয়ে স্বাস্থ্য সচেতনতা ডকুমেন্টরি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় কলেজের মিলনায়তনে অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিনের সভাপতিত্বে এতে মুখ্য আলোচক ছিলেন, ডা. ফয়েজুন্নেসা জুই।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল ইসলাম,সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামসুন নাহার।
মুখ্য আলোচক ডা. ফয়েজুন্নেসা জুই ডেঙ্গু রোগ কিভাবে ছড়ায়, রোগের লক্ষণ, প্রতিকারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।


প্রকাশিত: October 13, 2026 | সময়: 5:55 am | সুমন শেখ