, , ।
স্টাফ রিপোর্টার: রাকসুর আয়োজনে ও ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (ডিসিআর) এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), রাজশাহী এর সহযোগিতায় রাবি শহীদ মিনার চত্বরে দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’ কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (১১ অক্টোবর সকাল থেকে ‘রাকসু হেলথ ক্যাম্প’ কর্মসূচি থেকে রাবি শিক্ষার্থীরা বিনামূলে চিকিৎসার সুযোগ লাভ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী ‘রাকসু হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত হচ্ছে। গতকাল এ ক্যাম্প পরিদর্শন কালে ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় যুগ্ম সেক্রেটারি এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদপ্রার্থী অধ্যাপক ডা: মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ফ্যাসিবাদ সরকার পতনে এই শিক্ষার্থীদের ভূমিকা ছিল অনেক বেশী। আমি মনে করি এই ছাত্র ছাড়া ফ্যাসিবার সরকারের পতন ঘটানো সম্ভব ছিলনা। তিনি আরো বলেন, আজ ‘রাকসু হেলথ ক্যাম্প’ কর্মসূচির মাধ্যমে রাবি শিক্ষার্থীদের বিনা মূল্যে স্বাস্থ্য সেবা কর্মসূচিটি রাকসু এইটি বড় দৃষ্টান্তর স্থাপন করলো। রাকসুর কাছে আমার বিশেষ অনুরোধ প্রতি বছর ‘রাকসু হেলথ ক্যাম্প’ কর্মসূচি যেন অব্যাহত থাকে ।