, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর শেখের চক পাঁচানী মাঠ ঈদগাহ জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
রোববার বিকেলে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় কমিটির নেতৃবৃন্দ মসজিদের উন্নয়নে রাসিক প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন। রাসিক প্রশাসক মসজিদ উন্নয়নকল্পে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান এবং উপদেষ্টা নজরুল ইসলাম, আসলাম আলী, রুবেল, বনি আমিন, মো. মর্তুজা প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও এদিন নগরীর বহরমপুর বায়তুল মামুর আহলে হাদিস জামে মসজিদ পরিদর্শন করেছেন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। যোহরের নামাজ আদায় শেষে তিনি মসজিদটি পরিদর্শন করেন। এ সময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হয়।
পরিদর্শনকালে মসজিদ কমপ্লেক্সের নির্মাণকাজের অগ্রগতি ও অসমাপ্ত কাজ সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করা হয়। এ সময় মসজিদটির অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতা কামনা করেন কমিটির নেতৃবৃন্দ। রাসিক প্রশাসক মসজিদটির অসমাপ্ত নির্মাণকাজ সম্পন্ন করতে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিদর্শনকালে রাসিকের নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী জসীম উদ্দিন আরজু, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল লতিফসহ কমিটির অন্যান্য সদস্য, মুসল্লিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।