সর্বশেষ সংবাদ :

মোস্তারির সেঞ্চুরিও বাংলাদেশের কাজে এল না, সিরিজ অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে হিসেবে অস্ট্রেলিয়ার মাঠে সেঞ্চুরি। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে আজ দ্বিতীয় ওয়ানডেতে কে এই কীর্তি গড়েছেন, সেটা সকলেরই জানা। তবে সোবহানা মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরিও বাংলাদেশের কাজে এল না। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৯ উইকেটের সহজ জয় পেল অস্ট্রেলিয়া।
অ্যালান বোর্ডার ফিল্ডে গত পরশু সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় প্রথমবার ওয়ানডে খেলতে নেমে এমন হারের পর সিরিজ বাঁচাতে শেষ দুই ম্যাচ জয়ের কোনো বিকল্প ছিল না নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ১৬৬ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ আজ করে ২২০ রান। তবে অস্ট্রেলিয়া ২২১ রানের লক্ষ্য তাড়া করে ২৯ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে গেছে। এক ম্যাচ হাতে রেখেই স্বাগতিকেরা জিতল সিরিজ।
২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৬২ রান যোগ করে অস্ট্রেলিয়া। ১২০ বলে ১৬২ রানের জুটি গড়েন দুই ওপেনার ফোব লিচফিল্ড ও জর্জিয়া ভল। ২০তম ওভারের পঞ্চম বলে লিচফিল্ডকে ফেরান স্বর্ণা আক্তার। ৫১ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭০ রান করেন লিচফিল্ড। আরেক ওপেনার ভলের সঙ্গে বাকি পথটুকু নির্বিঘ্নে পাড়ি দিয়েছেন এলিস পেরি। ৫০ বলে ৬০ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে ভল-পেরি অস্ট্রেলিয়াকে ১৩১ বল হাতে রেখে ৯ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন। ৮১ বলে ভল তুলে নেন তাঁর তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি।
জয় থেকে যখন অস্ট্রেলিয়া ২৮ রান দূরে, তখন উইকেট নেওয়ার সুযোগ এসেছিল বাংলাদেশের কাছে। রাবেয়া খানের বল তুলে মারতে যান ভল। শারমিন আক্তার সুপ্তা সহজ ক্যাচ হাতছাড়া করেছেন। ১০৪ রানে জীবন পাওয়া ভল ১৩১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। ৯৭ বলে ১৯ চারে ১৩১ রান করে তিনিই হয়েছেন ম্যাচসেরা।
প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ৭.২ ওভারে ৮ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। চতুর্থ উইকেটে জ্যোতি-মোস্তারি ২৪৩ বলে ১৯৫ রানের জুটি গড়েন। পুরো ৫০ ওভার ব্যাটিং করে বাংলাদেশ ৬ উইকেটে ২২০ রান করেছে। মোস্তারি ১৩৪ বলে ১৮ চারে করেন ১১৮ রান। জ্যোতি ৭৪ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার মেগান শুট ১০ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেনও দিয়েছেন তিনি।
হাসান-এবাদতের পেসে ২৪০ রানেই শেষ আফগানিস্তান
স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় দিনের শেষ ভাগে ৪ উইকেটে ২১৭ রান নিয়ে বেশ ভালো অবস্থানে ছিল আফগানিস্তান। কিন্তু তৃতীয় দিনের সকালে বাংলাদেশের পেসারদের তোপে মুহূর্তেই বদলে গেল দৃশ্যপট। হাসান মাহমুদের ঐতিহাসিক হ্যাটট্রিক ও পাঁচ উইকেট শিকারের সঙ্গে এবাদত হোসেনের চার উইকেটে মাত্র ২৩ রান যোগ করতেই বাকি ছয় উইকেট হারিয়ে ২৪০ রানে অলআউট হয়েছে আফগানরা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার তৃতীয় দিনের শুরুতেই আগুন ঝরান বাংলাদেশের পেসাররা। আগের দিন যে আফগানিস্তান বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল, দিনের প্রথম সেশনেই তাদের সেই আশা ধূলিসাৎ হয়ে যায়। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন হাসান মাহমুদ। দুর্দান্ত বোলিংয়ে পাঁচ উইকেটও পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে এবাদত তুলে নেন চার উইকেট।
এর ফলে প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে ২৪০ রানেই থামে আফগানিস্তানের ইনিংস। ১০৬ রানের গুরুত্বপূর্ণ লিড পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচের শুরুতে ভালো ব্যাটিং করলেও পরে মিডল অর্ডারে ধস নেমেছিল বাংলাদেশের ইনিংসে। তবে বল হাতে পেসারদের এমন দাপটে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে টাইগারদের সামনে।
এখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে লিড বাড়ানোই বাংলাদেশের লক্ষ্য। ১০৬ রানের এগিয়ে থাকা দলটি বড় সংগ্রহ গড়তে পারলে আফগানিস্তানের ওপর চাপ আরও বাড়বে।


প্রকাশিত: October 12, 2026 | সময়: 5:28 am | সুমন শেখ

আরও খবর