সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের আহ্বায়ক কমিটি গঠন

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রবিউল আওয়াল (রুবেল) আহ্বায়ক ও কয়েস আলীকে সদস্য সচিব করা হয়েছে।
শনিবার বিকেল ৪টায় সময় ভোলাহাট উপজেলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজনে ভোলাহাট মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
রবিউল আওয়াল রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানী জর্জ। প্রধান বক্তা ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক অ্যাডভোকেট দেলুয়ার জাহান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের যুগ্ম আহ্বায়ক আতিকুর ইসলাম, সদস্য সচিব হেলাল উদ্দিন ছবি, জেলা শাখার সদস্য অ্যাডভোকেট ইকবাল আজম (হিরা), অ্যাডভোকেট রমজান আলী (হিরো) এবং গোমস্তাপুর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের আহ্বায়ক অ্যাডভোকেট শেখ মো. শাফিকুল ইসলাম (বুলু)।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ খাতুন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইব্রাহীম খলিল সেলিম, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক, জেলা যুবদল উপজেলা যুবদল নেতা ও ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী বিএম রুবেল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল সিনিয়র সদস্য আব্দুল আজিমসহ অন্যরা।


প্রকাশিত: October 11, 2026 | সময়: 6:41 am | সুমন শেখ