সর্বশেষ সংবাদ :

দৈনিক রাজশাহীর আলো- এর ১৬তম বর্ষপূতি

স্টাফ রিপোর্টার: দৈনিক রাজশাহীর আলো-এর ১৬ তম বর্ষপূর্তি ও ১৭ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত কেক কাটা, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজশাহীর সাগরপাড়ায় অনুরাগ কমিউনিটি কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুর রহমান রিটন দৈনিক রাজশাহীর আলো-এর ১৬ বছরের পথচলায় সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, গণমাধ্যম সমাজের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজশাহীর উন্নয়ন, নাগরিক সেবা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ডেপুটি রেজিস্ট্রার আবুল কালাম আজাদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ওমর ফারুক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. এস.এম.এ মান্নান, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম রেজা এবং দৈনিক রাজশাহীর আলো-এর প্রধান সৈনিক মোঃ আজিবার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।


প্রকাশিত: October 3, 2026 | সময়: 6:33 am | সুমন শেখ