সর্বশেষ সংবাদ :

জলবায়ু ও কৃষিপ্রাণবৈচিত্র্য রক্ষায় রাবিতে আঞ্চলিক সংলাপ

রাবি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কৃষিপ্রাণবৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই খাদ্যব্যব¯’া গড়ে তোলার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক এ.এইচ.এম. জেহাদুল করিম লেকচার থিয়েটারে উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও নৃবিজ্ঞান বিভাগের যৌথ আয়োজনে এবং রোজা লুক্সেমবার্গ স্টিফটুং সাউথ এশিয়ার সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে বরেন্দ্র অঞ্চলের খরা, ভূগর্ভ¯’ পানির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা, কৃষিপ্রাণবৈচিত্র্যে সংকট, ¯’ানীয় বীজ ও কৃষকের জ্ঞান এবং এগ্রোইকোলজিভিত্তিক জলবায়ু অভিযোজনের সম্ভাবনা বিশেষ গুরুত্ব পায়। পাশাপাশি কৃষকের অধিকার, খাদ্য সার্বভৌমত্ব এবং নারী কৃষকের অবদান নিয়েও আলোচনা হয়।আয়োজকরা প্রত্যাশা করেন, বরেন্দ্র অঞ্চলের কৃষক ও ¯’ানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে গুরুত্ব দিয়ে জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যব¯’া গড়ে তোলার বিষয়ে নতুন চিন্তা, সংলাপ ও উদ্যোগের পথ তৈরি হবে।অনুষ্ঠানে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কাজী রবিউল ইসলাম আলম সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়ের সঞ্চালনায় আলোচক হিসেবে উপ¯ি’ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা নাজনীন ও মোহাম্মাদ আলতাফ হোসেন। সংলাপে মূল প্রবন্ধ উপ¯’াপন করেন বারসিকের উপকূলীয় অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী শাহীন ইসলাম।
স্বাগত বক্তব্য দেন বারসিকের বরেন্দ্র অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি এগ্রোইকোলজি জোনের আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য আছে, যেমন বরেন্দ্র অঞ্চলের কৃষি ভুগল এবং জনসংস্কতির সাথে অন্যান্য অঞ্চলকে মিলিযে এক ধরনের জাতীয় পরিকল্পনা বা নীতিমাল প্রণয়ন করলে সেটা সমাধানের থেকে সংকটও তৈরী করতে পারে। তাই প্রতিটি অঞ্চলকে গুুরত্ব দিয়ে পরিকল্পনা ও পলিসি নির্ধারণ করতে হবে।’
বিভাগের সহযোগী অধ্যাপক তাহমিনা নাজনীন জানান, কৃষিতে নারীর অংশগ্রহণ ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠিত এবং এগ্রোইকোলজি জেন্ডার জাস্টিসের কথা বলে। এ সময় তিনি এগ্রোইকোলজি পলিসি প্রণয়ন ও বাস্তবায়নসহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি নৃবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান কাজী রবিউল ইসলাম আলম বলেন, ‘এগ্রোইকোলজি পলিসির ক্ষেত্রে যারা উৎপাদক, জ্ঞান উৎপাদক , বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানে সকল পর্যায়ে এই কারিকুলাম অন্তর্ভূক্তকরতে হবে।’তিনি আরও বলেন, ‘ কৃষককে যারা পরিবর্তনে ভূমিকা রাখছে সরকারী-বেসরকারী (জিও-এনজিও) প্রতিষ্ঠানসহ বাজার, মার্কেট তাদেরকে বোঝাতে হবে এটা ব্যায় সাশ্রয়ী এবং নিরাপদ। এগ্রোইকালেজি সবার জন্য লাভজনক। তাই এটা প্রচার করতে হবে, ধারণ করতে হবে।’
বরেন্দ্র অঞ্চলের কৃষক ও ¯’ানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও ন্যায়ভিত্তিক খাদ্যব্যব¯’া গড়ে তোলার নতুন পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
সংলাপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, উন্নয়নকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬ | সময়: ৬:২০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর