, , ।
কালাই প্রতিনিধি: দৈনিক ইত্তেফাক ও ডেইলি অবজারভারের জয়পুরহাট জেলার কালাই উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরের ওপর অর্তকিত সন্ত্রাসী হামলার সাথে জড়িত মুরাদ হোসেন সহ তার মদদতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার জয়পুরহাট-বগুড়া মহাসড়কের উপজেলা পরিষদের মুল ফটকের সামনে স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে প্রায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হামলার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নের ওপর অর্তকিত হামলার সাথে জড়িত কালাই তালুকদারপাড়ার নুহু তালুকদারের ছেলে মুরাদ হোসেন সহ এই ঘটনার মদদদাতাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
জয়পুরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আতাউর রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি তানভিরুল ইসলাম রিগান, কালাই টেকনিক্যাল এন্ড বিজনেজ ম্যানেজম্যান্ট কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিদা, মাত্রাই মডেল কলেজের প্রভাষক আমানুউল্লা তালুকদার, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এমএজি নাফসি তালুকদার, দৈনিক দিনকালের প্রতিনিধি এম এ করিম, দৈনিক যুগান্তরের প্রতিনিধি এটিএম সেলিম সরোয়ার শিপন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি শাহারুল আলম সহ অন্যরা।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি রাব্বিউল ইসলাম রমি, নয়াদিগন্তের মাল্টিমিডিয়া জেলা প্রতিনিধি রবিউল ইসলাম আকন্দ, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি সউদ তালুকদার, দৈনিক আমার সংবাদের প্রতিনিধি রনি আকন্দ, দৈনিক বাংলাদেশের খবরের প্রতিনিধি মতলুব হোসেন, দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি মোকাররম হোসাইন, জিটিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক, সাংবাদিক রাসেল তালুকদার সহ স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দৈনিক ইনকিলাবের প্রতিনিধি আব্দুল বাতেন।
হামলার ঘটনা সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে কালাই উপজেলা ভূমি অফিসে নিউজ সংক্রান্ত তথ্য নিতে যায় সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর। এ সময় উপজেলা সহকারি কমিশনারের অফিস কক্ষে গেলে দেখা হয় স্থানীয় আইনজীবী নাফিউৎজামান তালুকার, নুহু তালুকার ও তার মুরাদ হোসেনের সাথে। এরপর সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নর সেখান থেকে ফিরে আসেন এবং ভূমি অফিসের পাশে তিনি সহ বেশ কয়েকজন মিলে চা পান করছিলেন।
এ সময় অভিযুক্ত মুরাদ হোসেন সাংবাদিক তৌহিদুল ইসলাম তালুকদার লায়নরকে সুকৌশলে ডেকে নিয়ে তাকে বেধরক মারপিট করে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করেন।