সর্বশেষ সংবাদ :

টাঙ্গাইলে শ্রমিক দলের সন্ত্রাস বিরোধী মিছিল সমাবেশ

টাঙ্গাইল প্রতিনিধি: দেশব্যপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলেও সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী সমাবেশ ও মিছিল করেছে শ্রমিকদল।
এ উপলক্ষে শনিবার টাঙ্গাইল নিরালা মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে শ্রমিক দলের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। সমাবেশে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির সাবেক প্রচার সম্পাদক একেএম মুনিরুল হক মুনীরের সঞ্চালনায় ভারপ্রাপ্ত সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহীন, অমল ব্যানার্জী, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম।
এছাড়া জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন, মাসুদ করিম, সিনিয়র যুগ্ম-সম্পাদক, দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বাবুল সরকার, আমিনুর রহমান, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, পৌর শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল হালিম, সদস্য সচিব দেলোয়ার হোসেন সহ জেলা, থানা ও পৌর শ্রমিক দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 28, 2026 | সময়: 6:29 am | সুমন শেখ