সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে কারাতে প্রশিক্ষণ ও ক্রীড়াচর্চা প্রসারে মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কারাতে ফেডারেশন অনুমোদিত রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যরা।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কমিশনের আহ্বায়ক মো. সাজ্জাদ হোসেন, সদস্যসচিব শেখ মাহমুদুন নবী তুষারসহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রাজশাহীতে ক্রীড়াচর্চা ও কারাতে প্রশিক্ষণের প্রসার এবং কারাতে খেলাধুলার বিভিন্ন দিক নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। একই সঙ্গে রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন এবং তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করতে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়।


প্রকাশিত: September 22, 2026 | সময়: 5:11 am | সুমন শেখ