, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকেলে বটতলা থেকে রামপুর পাথার ১কি.মি সড়কে বৃক্ষরোপণ করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের প্রার্থী, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
বিশেষ অতিথি ছিলেন বাগমারা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, এছাড়া উপস্থিত ছিলেন ১ নং গোবিন্দ পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার্স সৈয়দ আলী, সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন। যুবদলের সাবেক সভাপতি দানেশ আলী, ছাত্রদলের উপজেলা কমিটির যুগ্ম-আহবায়ক বোরহান উদ্দিন। বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমরান আলী। ইউনিয়ন তারেক জিয়া প্রজন্ম দলের সভাপতি আব্দুল হাকিম প্রমূখ।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় আয়োজকরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।
বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই দায়িত্ব শেষ নয়। রোপণ করা প্রতিটি চারার নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তারা আরো বলেন বিদ্যুৎ ও সারের বিষয়ে বিরোধীদল যে ধরনের অপপ্রচার চালাচ্ছে এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এবং সারের কোন সংকট নেই বলেও দাবি করেন বক্তারা।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ বাগমারা গড়ি’ এই প্রত্যয়ে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।