, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির রাজশাহী বিভাগীয় জেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ। সোমবার দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ রাজশাহী বিভাগীয় জেলা শাখার নবগঠিত কমিটি সম্পর্কে রাসিক প্রশাসককে অবহিত করেন। একই সঙ্গে সরকারি কর্মচারীদের বিভিন্ন বিষয়, সাংগঠনিক কার্যক্রম এবং কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। এ সময় রাজশাহী বিভাগীয় জেলা কমিটির সভাপতি মোঃ মাসুদ রানা (বাবু), সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম (জনি), সহ-সভাপতি সালাউদ্দিন হাওলাদার, রাশেদ আলী, বাবুর আক্তার, বাচ্চু শেখ, রবিউল ইসলাম, শেখ খুরশিদ আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ গোলাম মোস্তফা ও মো. আনোয়ার হোসেন (মানিক)সহ কমিটির অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি গত ৩০ জুলাই ২০২৬ তারিখে রাজশাহী বিভাগীয় জেলা শাখা কমিটির ৪১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন প্রদান করে।