সর্বশেষ সংবাদ :

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী। শনিবার দুপুরে নগরভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা রাজশাহী মহানগরীর উন্নয়ন কাজ বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেন।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকতা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ
মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম, ভারপ্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 13, 2026 | সময়: 5:30 am | সুমন শেখ