সর্বশেষ সংবাদ :

র‌্যাব-৫ এর অভিযানে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার: জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় একটি অবৈধ ওয়ান শুটারগান, ম্যাগাজিন, এয়ারগান ও রামদা উদ্ধার করেছে র‌্যাব-৫। শনিবার (১২ সেপ্টেম্বর) জেলার সদর থানাধীন ঘোনাপাড়া গ্রামের ফিপ্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র‌্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্প (সিপিসি-৩) জানায়, সংঘবদ্ধ ডাকাত দলের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় এসব অস্ত্র উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাবের একটি অপারেশন দল ওই এলাকায় অভিযান চালায়।
র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা ঘটনাস্থলে অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন, একটি এয়ারগান ও একটি রামদা উদ্ধার করা হয়। নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে বিধি অনুযায়ী অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।
র‌্যাব জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যক্রম অব্যাহত রয়েছে।
র‌্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে এ অভিযান চালানো হয়।


প্রকাশিত: September 13, 2026 | সময়: 5:14 am | সুমন শেখ

আরও খবর