, , ।
মহাদেবপুর প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মিছিল করার দায়ে ছাত্রলীগ নেতাকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জানা গেছে ,গত ১৬ জুন উপজেলার চকগৌরি হাট এলাকায় মুক্তা জুয়েলার্স এর সামনে পাকা রাস্তার উপরে কতিপয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী একটি মিছিল বের করলে মহাদেবপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা হয়।
ওই মামলায় এজাহার নামীয় আসামি ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক (২৯)কে ২৫ অক্টোবর রবিবার দুপুরে নিজ বাড়ি থেকে আটক করে জেলহাযতে প্রেরণ করেছে মহাদেবপুর থানা পুলিশ।
আটককৃত ছাত্রলীগ নেতা উপজেলার রাইগা ইউনিয়নের খলিশা কুড়ি গ্রামের মৃত মানিক হোসেনের ছেলে এবং রাইগা মাতাজি হাট শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ যুগ্ন সম্পাদক বলে জানা গেছে।
উল্লেখ্য যে,উক্ত মামলায় মোট ৬ জন এজাহার নামিয় আসামির মধ্যে এ পর্যন্ত ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং অজ্ঞাত ২০/২৫ জনের মধ্যে ৭ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন।
লিয়াকত/শাহজাদা