সর্বশেষ সংবাদ :

আশু রোগমুক্তি কামনায় মহানগর মহিলা দলের দোয়া: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিন আগের চেয়ে শারীরিক অবস্থার উন্নতি হয়ে কিছুটা সুস্থতাবোধ করছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
তার এপিএস নাজমুল হক ডিকেন বলেন, ভূমিমন্ত্রী মহোদয় আগের চেয়ে কিছুটা সুস্থতাবোধ করছেন। রক্তশূন্যতার সমস্যাটা ঠিক হয়েছে। আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে সেগুলো আজ করা হবে। আশা করছি দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় রক্তশূন্যতা দেখা দিয়েছিল, সেটি কেটে গেছে। এখন তিনি শারীরিকভাবে সুস্থ হয়েছেন ও কথা বলছেন।
এদিকে অসুস্থ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে ছুটে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার পাটোয়ারী, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এসময় তারা ভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করছেন।এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে দেখতে হাসপাতালে যান।
এদিকে, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপির আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “ভূমিমন্ত্রীর অসুস্থতায় আমরা সবাই তাঁর সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, মহান আল্লাহর কাছে সেই দোয়া করি। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখবেন এই কামনা করি। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন।
এ সময় সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্ম সম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী, মহানগর এর আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিফাত জেরিন তুলি সহ মহানগর, থানা ও ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


প্রকাশিত: October 25, 2026 | সময়: 6:38 am | সুমন শেখ