, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় ২০২৫-২৬ অর্থ বছরের বিশেষ বরাদ্দ, ২০২৬-২৭ অর্থ বছরের এডিপির সাধারণ বরাদ্দ, ঠিকাদারি লাইসেন্স নবায়ন, পাঁচুর মোড়ে মার্কেট নির্মাণ এবং চলমান প্রজেক্ট বাস্তবায়ন অগ্রগতি সহ জেলা পরিষদের নানা উন্নয়নমূলক ও প্রশাসনিক বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম আকন্দ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান ও বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ এ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।