সর্বশেষ সংবাদ :

নিউ গভঃ ডিগ্রি কলেজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার: নিউ গভঃ ডিগ্রি কলেজ, রাজশাহীর এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নিউ গভঃ ডিগ্রি কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং নিউ গভঃ ডিগ্রি কলেজ, এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হাবিবুর রহমান, নিউ গভঃ ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম জার্জিস কাদির, ১ম ব্যাচের অ্যালামনাস শাহেদ উদ্দিন মন্ডল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক ও নিউ গভঃ ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার। অনুষ্ঠানে কলেজের বিভাগী প্রধানগণ, শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউ গভঃ ডিগ্রি কলেজ রাজশাহীর শিক্ষা ও ঐতিহ্যের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। কলেজের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, কলেজের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে ভূমিকা রাখার ক্ষেত্রে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অ্যালামনাই রেজিস্ট্রেশনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে কলেজের সাবেক শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।


প্রকাশিত: August 30, 2026 | সময়: 5:05 am | সুমন শেখ

আরও খবর