, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে দিনের বেলায় বাসার দরজার তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ ৪ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুরের দিকে উপজেলার পাঁচপাকিয়া গ্রামে।
জানা যায়, ওই গ্রামের এরশাদ আলীর ৩ তলা বাড়ির ২য় তলায় তারা থাকেন। এরশাদ উপজেলার রেজিঃ অফিস তিন মাথার একজন তুলা ও বেডিং ব্যবসায়ী। তিনি গত বুধবার সকালে নিজ দোকানে চলে যান।
বেলা ১১ টার দিকে তার স্ত্রী বাসার দরজায় তালা দিয়ে গ্রামের বাড়িতে যান। এ সময় চোরেরা দরজার তালা কেটে সোকেচের ড্রয়ারের তালা ভেঙে ৪ লাখ টাকা এবং দেড়ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।
এ ব্যাপারে এরশাদ আলী আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আত্রাই থানার ওসি মাহবুব আলম বলেন, বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। চুরির রহস্য উদঘাটনে আমাদের অভিযান অব্যহত চলমান রয়েছে।