বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। নওগাঁ জেলা প্রশাসকের নির্দেশনায় ও সার্বক্ষণিক পর্যবেক্ষণে এ উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা ৬৪ শতাংশ খাস জমি উদ্ধার করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস জানান, এ উপজেলায় অনেক খাস জমি ও পুকুর রয়েছে। এই জমিগুলি উদ্ধারের পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসাবে নওগাঁ জেলা প্রশাসক, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আদনান ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তাদের উপস্থিতিতে গাঙ্গুরিয়া ইউনিয়নের কালিনগর মৌজার ৫২৪ নং দাগে ৩৮ শতাংশ এবং নিতপুর ইউনিয়নের নিতপুর মৌজার ২৬ শতাংশ জমি উদ্ধার করা হয়।
পরে জেলা প্রশাসকের উপস্থিতিতে সরকারের দখলে রাখার স্বার্থে স্থায়ী সাইনবোর্ড ও পরিবেশ বান্ধব গাছ লাগানো হয়েছে। একই সাথে উপজেলার ঘাটনগর ইউনিয়নের ঘাটনগর মৌজার ১৫ একর পাহাড়িয়া পুকুর সহ একাধিক খাস পুকুরের সরকারি দখল রক্ষার্থে স্থায়ী সাইনবোর্ড লাগানো হয়েছে বলে তিনি জানান।
সানশাইন/রাজ