সর্বশেষ সংবাদ :

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ – রাজশাহী বিভাগের বাছাই পর্ব শুক্রবার 

স্টাফ রিপোর্টার :

বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ সপ্তম বর্ষ-এর রাজশাহী বিভাগের বাছাইপর্ব আগামী ২৮ আগস্ট, ২০২৬ (শুক্রবার) শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল অ্যান্ডকলেজ, রাজশাহী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

 

 

এ উপলক্ষে রাজশাহী বিভাগে এ বছরের ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদে নিবন্ধিত শিক্ষার্থীদেরকে সকাল ৯টায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ডকলেজ’-এ উপস্থিত হবার জন্যে অনুরোধ করা হচ্ছে। বাংলায় জাগি ভরপুর’- এই বিশ্বাসকে ধারণ করে ইস্পাহানি টি লিমিটেড বাংলা ভাষার এ প্রতিযোগিতা আয়োজন করে চলেছে দেশের প্রতিটি বিভাগে।

 

এ প্রতিযোগিতায় শুদ্ধ বাংলা ভাষার ব্যবহার, বানান চর্চা, শুদ্ধ উচ্চারণ ও ব্যাকরণের সঠিক প্রয়োগের দক্ষতা যাচাইয়ের মাধ্যমে ভিন্ন ভিন্ন পর্যায় শেষে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হবে। দেশসেরা বাংলাবিদ জিতে নেবে ১০ লক্ষ টাকার মেধাবৃত্তি এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবে যথাক্রমে ৩ লক্ষ টাকা ও ২ লক্ষ টাকার মেধাবৃত্তি। এ ছাড়াও প্রথম দশজন প্রতিযোগী পাবে ১টি করে ল্যাপটপসহ ব্যক্তিগত গ্রন্থাগার করার জন্য ৫০ হাজার টাকা সমমূল্যের বাংলা বই ও বইয়ের আলমারি। এছাড়া সুন্দর হাতের লেখার জন্য সেরা তিন জনপাবে আর্থিক পুরস্কার।

সানশাইন /শামি

 

 


প্রকাশিত: August 26, 2026 | সময়: 8:25 pm | Daily Sunshine

আরও খবর