সর্বশেষ সংবাদ :

আত্রাইয়ে পরিদর্শন কক্ষের উদ্বোধন করলেন এমপি রেজু

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টায় আত্রাই উপজেলা কার্যালয় প্রাঙ্গণে ফলক উন্মোচনের মাধ্যমে এই কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ৫১, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু।
প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধি এবং দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পটি পরিকল্পনা ও বাস্তবায়ন করেছেন আত্রাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান।
উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, উপজেলা পর্যায়ে আগত জনসাধারণের সেবার মান উন্নত করা এবং প্রশাসনিক পরিদর্শনের সুবিধার্থে এই কক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক খোরশেদ আলম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সাংবাদিকরা।


প্রকাশিত: August 25, 2026 | সময়: 4:14 am | সুমন শেখ