, , ।
লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় স্যালোইঞ্জিন চালিত গাড়ির ধাক্কায় শাহজাহান আলী (৩২) নামের এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের সাজদার রহমানের ছেলে। সোমবার ২৪ আগস্ট দুপুরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ স্যালোইঞ্জিন চালিত গাড়ির চালক সবুজ আলীকে (২৪) আটক করেছে । সবুজ আলী বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে বৃষ্টির সময় লালপুরগামী একটি ইজিবাইক আট্টিকা আমড়াতলায় সড়কে দাঁড়িয়ে গাড়ির পর্দা নামাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির স্যালোইঞ্জিন চালিত গাড়ি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক শাহজাহানের মৃত্যু হয়।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, স্যালো গাড়ির চালক পুলিশ হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।