সর্বশেষ সংবাদ :

অলরাউন্ডার সাকিব দেশে ফিরতে আইনি বাধা নেই -উপদেষ্টা আসিফ

সানশাইন ডেস্ক: দেশের মাটিতে শেষ টেস্ট ম্যাচ খেলে এই ফরম্যাটকে বিদায় দিতে চান অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে নিরাপদে দেশে আসা এবং ফেরত যাওয়ার নিশ্চয়তাও তিনি চান। এছাড়াও  বিসিবও চায় তাকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে। তবে আইনি জটিলতার কারণে শতভাগ নিশ্চয়তা কারো মুখ থেকেই শোনা যায়নি।

 

আজ রোববার (১৩ অক্টোবর) শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শনে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিবের দেশে ফেরার বিষয়ে  এই প্রথম সরাসরি ইতিবাচক নিশ্চয়তার আশার বাণী দিয়েছেন তিনি।

 

যুব ও ক্রীড়া উপদেষ্টা জানান, দেশে ফেরা এসে দেশ ছেড়ে চলে যাওয়ার ব্যাপারে সাকিবের ক্ষেত্রে আইনি কোনো বাধা নেই। এ সময় মিরপুর স্টেডিয়ামের দেয়ালে সাম্প্রতিক কিছু গ্রাফিতি যেগুলো সামাজিক যোগাযো-গমাধ্যমে দেখা গিয়েছে ওই গুলোর ব্যাপারেও মন্তব্য করেন তিনি। বিলম্ব হলেও ফেসবুক পোস্টে নিজের অবস্থান জানিয়েছেন সাকিব। তবে দেশের মানুষের মনে আন্দোলনের সময় সাকিবের কর্মকাণ্ড নিয়ে যদি নেতিবাচক ধারণা থেকে থাকে, সেটি নিয়ন্ত্রণের অন্য কোন উপায় নেই বলেও জানান তিনি। তবে একজন ক্রিকেটার হিসেবে তার নিরাপত্তা দেয়া রাষ্ট্রের দায়িত্ব বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ।

 

তিনি আরো বলেন, সাকিব একজন ক্রিকেটার; তিনি খেলবেন, এছাড়াও তিনি বাংলাদেশের নাগরিক। সাকিব দেশে আসার ক্ষেত্রে তো কোনো বাধা আমি দেখি না।


প্রকাশিত: October 13, 2024 | সময়: 3:26 pm | Daily Sunshine