সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুর উপজেলা বিএনপির উদ্যোগে এমপিকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বরিবার ২৩ আগস্ট বিকেল ৫ টায় নিয়ামতপুর উপজেলা জেলা পরিষদ অডিটোরিয়াম এ সংবর্ধনা প্রদান করা হয়।
নিয়ামতপুর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সভাপতি ইসাহাক আলী সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা, সাপাহার) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জি এম কাউসার ইসলাম রতনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সহধর্মিণী ফরিদা বেগম, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি সাজ্জাদ আলী টিটু, লাকি চৌধুরি আমিনুল ইসলাম (ভিপি), খলিলুর রহমান খলিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু প্রমুখ।


প্রকাশিত: August 25, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ