সর্বশেষ সংবাদ :

পুলিশের অভিযানে ১০ জুয়ারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটি টিম যৌথ অভিযান পরিচালনা করে ১০ জুয়ারিকে গ্রেপ্তার করেছে। এসময় ৬৬ সেট প্লে-কার্ড (তাস), জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার বিকেলে আরএমপির একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, সোমবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে আরএমপির বিশেষ জুয়াবিরোধী টিম ও সিআরটি টিম বোয়ালিয়া থানার ভুবন মোহন পার্কের অভ্যন্তরে সিটি কর্পোরেশনের দ্বিতল ভবনের দ্বিতীয় তলার উত্তর পাশের একটি কক্ষে যৌথ অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ১০ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন-বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে মো: বেলাল হোসেন (৫৫); বেলদারপাড়া গ্রামের মৃত তুলসী সরকারের ছেলে মিলন সরকার (৩০); রাজারহাতা (সিটি কলেজ) গ্রামের মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন (৫১); বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত হোসেন সরদারের ছেলে বাদল (৫২); চন্দ্রিমা থানার আসাম কলোনী বৌ বাজার গ্রামের মৃত মুসলিম সরদারের ছেলে মো: খোকন (৫৪); শিরোইল কলোনী (১নং গলি) গ্রামের আব্দুল হামিদ সরকারের ছেলে মো: হাবিবর রহমান (৬০); শিরোইল কলোনী গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে মো: আইনুল হক (৫০); শিরোইল কলোনী (৩নং গলি) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো: আব্দুল আলিম (৪৫); নাটোর জেলার সদর থানার চক বৈদ্যনাথ গ্রামের মো: শুক্কুরের ছেলে রানা (৩৭) এবং একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে মেহেরাজ (৩২)।
এসময় তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ৬৬ সেট প্লে-কার্ড (তাস), অনলাইন জুয়া/বেটিং অ্যাপসসহ ৪টি স্মার্টফোন, ৭টি বাটন ফোন এবং জুয়া খেলার কাজে ব্যবহৃত নগদ ৫৯ হাজার ৫৪৫ টাকা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


প্রকাশিত: August 25, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ