সর্বশেষ সংবাদ :

কলকাতায় অগ্নিকাণ্ডে সাংবাদিক দেবাশীষের মৃত্যু: বিপিজেএর রাজশাহী শাখা ও রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

স্টাফ রিপোর্টার: ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৮), তাঁর স্ত্রী আফসানা শিম্মিন (২৯), তিন বছরের শিশুপুত্র শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন (৬৪)-এর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ), রাজশাহী শাখা।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি সামাদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ নিহতদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
সাংবাদিক দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। পেশাগত জীবনে তিনি দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়াসহ দেশের সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি বলে শোকবার্তায় উল্লেখ করা হয়।
একই ঘটনায় তাঁর স্ত্রী, শিশুপুত্র ও শ্বশুরের মৃত্যুর ঘটনায় শোক আরও গভীর হয়েছে। একটি পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, রাজশাহী শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম সাংবাদিক দেবাশীষ দত্তসহ নিহত চারজনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন: ভারতের কলকাতার নিউমার্কেট এলাকার মির্জা গালিব স্টেটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত (৩৮), তার স্ত্রী আফসানা শিম্মিন (২৯), তিন বছরের শিশুপুত্র শর্ণশীষ দত্ত এবং শ্বশুর আকরাম হোসেন (৬৪)-এর মর্মান্তিক মৃত্যুতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গভীর ভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছে।
দেবাশীষ দত্ত চ্যানেল নাইন ও আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি স্থানীয় দৈনিক আজকের আলো-এর ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। পেশাগত জীবনে তিনি অত্যান্ত দায়িত্বশীলতা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা করেছেন। তিনি তার কাজের মধ্যদিয়ে সকলের মনে সৎ ও নিষ্ঠাবান সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যু কুষ্টিয়াসহ দেশের সাংবাদিক সমাজের জন্য অত্যন্ত বেদনাদায়ক।
একই ঘটনায় তাঁর স্ত্রী, শিশুসন্তান ও শ্বশুরের মৃত্যুতে শোক আরও গভীর হয়েছে। একটি পরিবারের চার সদস্যের এমন মর্মান্তিক ও আকস্মিক মৃত্যুতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এক শোক বার্তায় রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি স.ম সাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল মরহুম সাংবাদিক দেবাশীষ দত্তসহ নিহত চারজনের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এমন মর্মান্তিক অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছে।


প্রকাশিত: August 20, 2026 | সময়: 4:08 am | সুমন শেখ