নগরীতে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ইয়াবা ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে আরএমপি’র বিশেষ মাদকবিরোধী টিম বোয়ালিয়া থানার কয়েরদাড়া বিলপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে রতন (৩০) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে রতন এবং উপশহর গ্রামের মৃত আলমগীরের ছেলে আব্দুল ওয়াহেদ (৩৮)-কে গ্রেপ্তার করে। এসময় রতনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি ওয়াহেদ দীর্ঘদিন ধরে রতনের সহযোগী হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। আসামিদের বিরুদ্ধে বোয়ালিয়া থানা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: August 20, 2026 | সময়: 4:01 am | সুমন শেখ