, , ।
ওমর ফারুক, আত্রাই: নওগাঁর আত্রাই উপজেলার নলডাঙ্গা থেকে নাটোরের সিংড়া এলাকার সংযোগকারী আত্রাই নদীর সমসপাড়া নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের দীর্ঘদিনের দাবি নিয়ে অধীর অপেক্ষায় রয়েছে নদীর দুই তীরের বাসিন্দাদের।
নদী পারাপারের একমাত্র ভরসা ভেলাভেলা নৌকা ও ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে প্রতিদিনই যাতায়াত করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে আত্রাই নদীর উপর সমসপাড়া নামক স্থানে একটি ব্রিজ নির্মাণের জরুরি দাবি জানিয়ে আসছেন তারা।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে এই ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনও পর্যন্ত তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়া হয়নি। এই ব্রিজটি নির্মিত হলে সিংড়া, প্রতিসর, বগুড়ার সাথে সংযোগ স্থাপন হবে। শুধুমাত্র যাতায়াতের দুর্ভোগই লাঘব হবে না, পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজেও নতুন গতি সঞ্চার হবে।