, , ।
স্টাফ রিপোর্টার, চারঘাট: ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পই একদিন বৃহত শিল্পে রুপান্তরিত হয় উল্লেখ করে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, এভাবে শিল্পের দিকে ধাবিত হতে হবে। লেখা পড়া শিখে বেকার বসে না থেকে সকলকে উদ্যমি হতে হবে। গতকাল চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের বরকতপুর এলাকায় বিসমিল্লাহ পার্কিং টাইলস-ইট ও ব্লক ফ্যাক্টিরী উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বেকার সমস্যা দুর করে বেকারত্বেও হার শুন্যে আনতে। আপনারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প স্থাপন করে সফল হতে চান তাদের সব ধরনের সহযোগীতা করা হবে। চারঘাট-বাঘাকে মাদক মুক্ত করে আধুনিক উপজেলা গড়তে সকলকে এগিয়ে আসতে হবে। বেশী বেশী করে বিভিন্ন ধরনের খোর আয়োজন করতে হবে। কাজে থাকলে অপরাধ প্রবনতা কমে । তাই কর্মমুখি হতে হবে।
এসময় আরো ছিলেন, সরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম, নিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু সাইদ হিরু,জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক সাব্বির হাসান মুকুট, ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুস সামাদ মোল্লা,ওয়ার্ড বিএনপির সভাপতি মুঞ্জুরুল ইসলাম প্রমুখ।