, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ২ নং নরদাশ ইউনিয়নের হাটমাধনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক বিরোধী র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ইউপি সদস্য আব্দুর রশিদের সভাপতিত্বে ও আব্দুল জব্বারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ২নং নরদাশ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রফিক।
বিশেষ অতিথি ছিলেন হাট গাঙ্গাপাড়া তদন্ত কেন্দ্রের এসআই নুরুল ইসলাম, আকবর আলি, নাসির উদ্দিন, আব্দুর রশিদ প্রমুখ।
সবাই বক্তব্য রাখেন সুজন পালশা মাদক নির্মূল কমিটির দপ্তর সম্পাদক আফজাল হোসেন এ সময় তিনি বলেন ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে শুধু সুজনপালশা নয় নারদাশ ইউনিয়ন সহ বাগমারা উপজেলা পর্যায়ক্রমে সারাদেশে মাদক নির্মূল করা সম্ভব বলে তিনি মনে করেন। এই লক্ষ্যেই মাদক নির্মূল কমিটি কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।
তিনি আরো বলেন ইতিমধ্যেই আমাদের এই এলাকায় প্রায় ৮০% মাদক নির্মূল হয়েছে, খুব দ্রুত সময়ের মধ্যেই ১০০% মাদক নির্মূল হবে বলে তিনি মনে করেন। এ সময় মাদক নির্মূলের ব্যাপারে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।