সর্বশেষ সংবাদ :

শিক্ষা প্রতিষ্ঠানসহ ঝুঁকিপূর্ণ এলাকায় স্প্রিডবেকারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: শিক্ষা প্রতিষ্ঠানসহ ঝুঁকিপূর্ণ এলাকায় সড়ক দুর্ঘটনা এড়াতে স্প্রিডবেকারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসীরা। বৃহস্পতিবার সকালে নগরীর টিকাপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়।
এলাকাবাসী দাবি করেন, টিকাপাড়াসহ শহরের যেসব স্থানে শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে স্প্রিডবেকার স্থাপন করতে হবে। শহরে অবৈধ অটোরিকশার চলাচল ভয়াবহভাবে বেড়ে গেছে। সে কারণে সড়কগুলোতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগামী শিক্ষার্থীরা এ দুর্ঘটনার শিকার হচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসকের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানিয়েছেন।
মানববন্ধনে অংশ নিয়েছেন, মিঠু, সজল, মুক্তার, রুমন, রিপন, রাকিব, রুবেল, শিমুল, রনি, সহিদুল, আজিদ ও মজিদ প্রমুখ।


প্রকাশিত: August 14, 2026 | সময়: 4:42 am | সুমন শেখ