, , ।
মান্দা প্রতিনিধি: নওগাঁর মান্দায় বেসরকারি সংস্থা ডাসকো ফাউন্ডেশনের এনগেজ প্রকল্পের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার বড়পাই ৪ নম্বর ওয়ার্ডে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের এরিয়া অফিসার তুহিন ইসলাম, ইউপি সদস্য মাবুদ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলার কুসুম্বা ইউনিয়নের বড়পই মাষ্টারের মোড় থেকে বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নানের বাড়ির রাস্তায় বিভিন্ন প্রজাতির ১০৫টি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।