, , ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে অংশীজনদের নিয়ে মাদকবিরোধী সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক শাকিল আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন ।
সেমিনারের শুরুতেই মাদকদ্রব্যের ক্ষতিকর দিক ও এর নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
পরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রসিকিউটর সিন্ধা আক্তার, উপপরিদর্শক সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে ডিনেচার্ড স্পিরিট ও রেকটিফাইড স্পিরিট লাইসেন্সধারী প্রতিষ্ঠানের মালিক, বিভিন্ন বেসরকারি মাদক নিরাময় কেন্দ্র ও বেসরকারি ক্লিনিকের প্রতিনিধি সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।