সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে ক্ষতিগ্রস্ত পরিবারের ঢেউ টিন বিতরন

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঝড়বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ও অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান ও পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগে বিনামূল্যে ঢেউ টিন প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ বান্ডিল ৮ পিস ঢেউটিন, মেরামতের জন্য ৩ হাজার টাকার চেক ও শুকনো খাবার দেওয়া হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে এসব সরকারি সহায়তার অনুদান তুলে দেন।
৩ টি ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২ বান্ডিল করে ঢেউ টিন দেওয়া হলেও ১৭টি পরিবারের সবাইকে ১ বান্ডিল ঢেউ টিন, ৩ হাজার টাকা ও শুকনো খাবার দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আজাদ আলি, জুয়েল রানা, সহকারী ওসমান গনি প্রমুখ।


প্রকাশিত: May 20, 2026 | সময়: 5:22 am | সুমন শেখ

আরও খবর