সর্বশেষ সংবাদ :

সংসদ সদস্য মিলনকে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার: পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেষ্ট উপহার দেয়া হয়েছে।
শনিবার রাতে উপশহর বিসিক শিল্প নগরীতে এমপি মহোদয়ের নিজস্ব কার্যালয়ে নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আবু বাক্কার সিদ্দিক, প্রধান শিক্ষক মো: সামসুদ্দীন প্রাং, সহকারি প্রধান শিক্ষক মো: মজিবর রহমান, সিনিয়র শিক্ষক মো. সামিরুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক মো. শাহজাহান আলী, শিক্ষক শাহীন আলী, শিক্ষক সেলিমুর রহমান, শিক্ষক তরিকুল ইসলামসহ শিক্ষকমন্ডলী।
এমপি এডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন বিদ্যালয়ের বর্তমান সমস্যার কথা শুনেন। তিনি এসব নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন। পাশাপাশি তিনি এসব সমস্যা ক্রমান্বয়ে সমাধানের আশ্বাস দেন।


প্রকাশিত: August 10, 2026 | সময়: 4:43 am | সুমন শেখ