সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে খালেদা জিয়ার সুস্থতা কামনায় যুবদলের দোয়া মাহফিল

বড়াইগ্রাম প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বড়াইগ্রাম পৌর মিলনায়তনে দোয়া মাহফিলে উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম।
উপজেলা যুবদলের সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম-সম্পাদক উমর আলী, বনপাড়া পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক ও সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল।


প্রকাশিত: December 9, 2025 | সময়: 1:51 am | সুমন শেখ

আরও খবর