, , ।
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির প্রার্থীর বদলে দাবীতে রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেছে বিএনপির একাংশ। রবিবার বেলা সাড়ে ১০টায় নাচোল রেলস্টেশন প্লার্টফর্মে সামনে উপজেলা বিএনপির সাদারণ সম্পাদত আবু তাহেরসহ তার নেতাকর্মীবৃন্দ ব্যানার নিয়ে রেল লাইনের সামনে সম্প্রতি বিএনপি কেন্দ্রীয় ঘোষিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের প্রার্থীতা পরিবর্তনের দাবীতে বিভিন্ন রেলপথ অবরোধ করেন।
তারা দাবী করেন বিগত সময়ে আলহাজ্ব আমিনুল ইসলাম নির্বাচিত হয়ে এলাকায় তেমন উন্নয়ন কর্মকান্ড করেননি। তাছাড়া বিএনতি নেতাকর্মীদের সাথে তার কোন যোগাযোগ ছিলোনা। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি তাদের সাথে আতাত করে চলাফেরা করেন। তাই তারা আমিনল ইসলামকে পরিবর্তন করে যারা এলাকায় আন্দোলন সংগ্রাম করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন নেতাকর্মীদের সুখ দুখে পাশে ছিলেন এমন নেতাকে এমপির প্রার্থীর মনোনায়ন দেয়ার দাবী করেন।
অবরোধ কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন,সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তন্ময় আহম্মেদ। আবু তাহের খোকন জানান, আবরোধ শেষে সাবেক এমপি আলহাজ্ব আমিনুল ইসলাম গ্রুপের সমর্থকরা প্লার্টফর্মে অবস্থিত আমার রাজনৈতিক কার্যালয় ভাংচুর করে। এবিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে ব্যস্ত থাকায় ফোনটি কেটে দেন।
ডলার /শামি