, , ।
চাটমোহর প্রতিনিধি: পাবনায় সড়ক দুর্ঘটনায় চঞ্চল হোসেন (৫২) এক জনের মৃত্যু হয়েছে। নিহিত ব্যক্তি চাটমোহর রেলবাজার অমৃতকুন্তা গ্রামের নজির উদ্দিনের ছেলে। স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া পর অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
জানা গেছে, টেবুনিয়া-চাটমোহর সড়কের সিএনজি ও ইঞ্জিন চালিত ভটভটির (কুত্তাগাড়ীর) মুখোমুখি সংঘর্ষে হয় এ সময় আরো ৪ জন আহত হয়েছেন। আহতদের পাবনা সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত ব্যক্তিরা হলেন, ভাঙ্গুড়া উপজেলার দক্ষিণ শারুটিয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে জাকারিয়া (৫৫) তার আট বছরের ছেলে ইয়াসিন (৮) ঈশ্বরদীর মূলডুলি এলাকার আফি উদ্দিনের মেয়ে নার্গিস (৩৫)।
প্রত্যক্ষদর্শি ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ভাঙ্গুড়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহি সিএনজি পাবনার উদ্দেশ্যে রওনা হয়। এসময় টেবুনিয়া থেকে ছেড়ে আসা মালবাহী ইঞ্জিন চালিত ভটভটি (কুত্তাগাড়ী) আটঘরিয়া ফায়ার সার্ভিসের সামনে আসলে সিএনজি ও ইঞ্জিন চালিত ভটভটের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে সিএনজি দুমড়ে মুচড়ে যায়।
স্থানীয় সাবেক কাউন্সিল তাওহীদ হোসেন বলেন, ফায়ার সার্ভিসের সামনে সিএনজি ভটভটিকে পাশ কেটে যাওয়ার সময় মারাত্মক সংর্ঘষ হয়। সিএনজির মধ্যে দুইটা মোবাইল ও নয়শত টাকা পাওয়া গেছে। এটা ফায়ার সার্ভিসের সদস্যদের কাছে দেওয়া আছে।