সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে ফেনসিডিলসহ একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, ভোলাহাট: পুলিশ সুপারের নির্দেশনায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিকের নেতৃত্বে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ৪ আগষ্ট রাত সোয়া ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার হাউসপুর গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় আলাউদ্দিন আলার ছেলে মাদক ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৫) এর বাড়ি থেকে ১৩৫ বোতল ফেনসিডিল সহ তাকে গ্রেপ্তার করা হয়।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানান, মাদকদ্রব্যের বিশেষ অভিযানে পুলিশ সুপারের নির্দেশনায় অভিযান পরিচালনা করে এ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে হয়েছে। তিনি বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


প্রকাশিত: August 7, 2026 | সময়: 4:27 am | সুমন শেখ

আরও খবর