মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে উদযাপিত হয়েছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সিএনবি মোড়ে নানকিং দরবার হলে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক ও বিশিষ্টজন অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা মাছরাঙা টেলিভিশনের ১৫ বছরের সফল পথচলার ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, আন্দোলন-সংগ্রাম ও সংকটময় সময়ে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন গণমাধ্যমে আস্থার প্রতীক হিসেবে নিজস্ব অবস্থান তৈরি করেছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৫ বছরের পথচলায় চ্যানেলটি নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও স্বকীয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে। কোনো ধরনের পক্ষপাতিত্ব না করে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে দর্শকদের কাছে এর গ্রহণযোগ্যতা বেড়েছে।
তারা জানান, সংবাদ প্রচারের পাশাপাশি সাংস্কৃতিক, বিনোদন ও ক্রীড়াভিত্তিক বৈচিত্র্যময় অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মাছরাঙা টেলিভিশন দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীদের আন্তরিক ও পেশাদার আচরণেরও প্রশংসা করেন অতিথিরা। ভবিষ্যতেও দেশের মানুষের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদ, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ-এর সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম শান্ত, চ্যানেল ওয়ানের রিপোর্টার আহসান হাবীব অপু, যমুনা টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট জাবিদ অপু, রাজশাহী সিটি প্রেস ক্লাবের সভাপতি রফিক আলম, মাছরাঙা টেলিভিশনের রাজশাহী স্টাফ রিপোর্টার আব্দুল মোমিন ওয়াহিদ হিরো, ক্যামেরাপার্সন মাহফুজুর রহমান রুবেলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।


প্রকাশিত: July 31, 2026 | সময়: 4:13 am | সুমন শেখ

আরও খবর