, , ।
স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় এটিএন বাংলা, এটিএন নিউজ, দৈনিক দিনকাল ও সানশাইন পত্রিকার নওগাঁ প্রতিনিধি এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রায়হান আলমের মোটরসাইকেলটি চুরি হয়েছে। রোববার ২৬ জুলাই রাত ৯টার দিকে নওগাঁ জেলা প্রেসক্লাব থেকে এই চুরির ঘটনা ঘটে।
এবিষয়ে সাংবাদিক রায়হান আলম জানান, সংবাদ সংগ্রহের কাজ শেষ করে প্রতিদিনের মতো রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রেসক্লাবে যান। তিনি তার টিভিএস অ্যাপাচি আরটিআর নীল রংয়ের মোটসাইকেলটি (নওগাঁ-ল-১২-১৩০০) নওগাঁ জেলা প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে রেখে দ্বিতীয় তলায় ঢোকেন। কিছুক্ষণ পর তিনি নিচে নেমে দেখেন মোটরসাইকেলটি নেই। পরে প্রেসক্লাবের পাশের ভবনে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। যাতে দেখা যায় এক ব্যাক্তি মোটরসাইকেল চুরি করে চালিয়ে নিয়ে যায়।
তিনি বলেন, আশা করি পুলিশ দ্রুত তদন্ত করে মোটরসাইকেলটি উদ্ধার সহ এ ঘটনার সাথে জড়িত ব্যাক্তির বিরুদ্ধে ব্যাবস্থা নিবে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, পুলিশ মোটরসাইকেলটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।