, , ।
নিজস্ব প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট নাশকতা পরিস্থিতিতে সারা দেশে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন সরকার। এর মধ্যে আগামী রোববার (৪ আগস্ট) থেকে দেশের সকল প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে। তবে আপাতত বন্ধ রাখা হবে ১২টি সিটি করপোরেশন ও নরসিংদী জেলার পৌরসভার প্রাথমিক বিদ্যালয় গুলো।
আজ বুধবার (৩১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে, ১২টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আওতায় লার্নিং সেন্টারসমূহে ৪ আগস্ট রোজ রোববার থেকে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
এর আগে শনিবার ২৭ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ গণমাধ্যমকে বলেছিলেন, চলতি সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় গুলো খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।